Top News

এবার কী তবে প্যোলান্ড-রাশিয়া যুদ্ধ?

 


ইউক্রেন যুদ্ধের পর এই প্রথমবার ন্যাটোভুক্ত কোনো দেশ সরাসরি রাশিয়ার ড্রোনের মুখোমুখি হলো। সম্প্রতি ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের আকাশে রুশ ড্রোন ঢুকে পড়লে পোলিশ সামরিক বাহিনী তা গুলি করে ভূপাতিত করে। এর পরপরই পোল্যান্ড নিজেদের আকাশসীমা ও বিমানবন্দরগুলো বন্ধ ঘোষণা করেছে। বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমা দেশগুলোর ঐক্যের পরীক্ষা নিতেই প্রেসিডেন্ট পুতিনের এমন পদক্ষেপ।রুশ ড্রোনের অনুপ্রবেশ

পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়া রুশ ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করা হয়েছে। বুধবার ভোরে ইউক্রেন সতর্ক করে যে, রাশিয়ান ড্রোনগুলো পোলিশ আকাশসীমায় প্রবেশ করে জামুস্কো শহরের দিকে এগিয়ে যাচ্ছে। এরপরই ওয়ারশর চোপিন বিমানবন্দরসহ বেশ কয়েকটি বিমানবন্দর বন্ধ করে দেয় পোল্যান্ড সরকারএমন এক সময়ে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করল যখন ন্যাটো ও পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়ে আসছে। ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে বেলারুশ সীমান্ত পরিদর্শন করেছিলেন। তিনি বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে প্রতিরক্ষার চাদরে মুড়ে দিতে তিনি প্রতিবেশীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন।


পুতিনের হুঁশিয়ারি

পশ্চিমা দেশগুলোর এমন পদক্ষেপের জবাবে পুতিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইউক্রেন নিয়ে পশ্চিমাদের কোনো হস্তক্ষেপ তিনি মেনে নেবেন না। একই সঙ্গে তিনি বলেছিলেন, কিয়েভে পাঠানো বিদেশি সৈন্যরা মস্কোর কাছে 'বৈধ লক্ষ্যবস্তু' হবে। পুতিনের এই হুঁশিয়ারির কয়েক সপ্তাহের মধ্যেই মস্কোর ড্রোন পোল্যান্ডের আকাশসীমা অতিক্রম করে। যদিও পোল্যান্ডের সামরিক কমান্ড দাবি করেছে, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তারা এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে ড্রোনটি ভূপাতিত করেআন্তর্জাতিক প্রতিক্রিয়া

এখন পর্যন্ত এই ড্রোন পাঠানোর দায় মস্কো স্বীকার করেনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, বুধবার সকালে যে ফ্লাইটগুলোর পোল্যান্ডে অবতরণ করার কথা ছিল, সেগুলোকে অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। এর মধ্যে দক্ষিণ-পূর্বাঞ্চলের ইয়াসিঙ্কা বিমানবন্দরও রয়েছে, যা ইউক্রেনের যাত্রী ও অস্ত্র পরিবহনের কেন্দ্রস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে।ছে।।

Countdown Timer

Post a Comment

Previous Post Next Post