Top News

জাকসু নির্বাচনের ফলাফল কখন, জানাল নির্বাচন কমিশন



 


সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ভোট শেষে এখন চলছে গণনা।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে কয়েক ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হতে পারে। প্রতিটি কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা ভোট গণনার দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত দেড় হাজার সদস্য মোতায়েন রয়েছেন।এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯। এর মধ্যে বিভিন্ন ছাত্র ও ছাত্রী হল মিলে ভোটার ছিলেন প্রায় সমান সংখ্যক। মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ প্রার্থী। নির্বাচনে বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত ৮টি প্যানেল অংশগ্রহণ করে।

ছাত্রদের হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন ভোটার রয়েছেন।ছাত্রীদের হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন ভোটার রয়েছেন।

তবে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেলে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তাদের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।
Countdown Timer

Post a Comment

Previous Post Next Post