অনিদ্রা শুধু মানসিক চাপ বা অস্বাস্থ্যকর জীবনযাপনের ফল নয়, অনেক সময় এর পেছনে লুকিয়ে থাকে শরীরের ভিটামিন ঘাটতি। চিকিৎসকরা বলছেন, নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাব সরাসরি আমাদের ঘুমের মান ও সময়ের ওপর প্রভাব ফেলে।
গবেষণায় দেখা গেছে, ভিটামিন বি-১২, ভিটামিন বি-৬ এবং ভিটামিন ডি–এর ঘাটতি থাকলে ঘুমের সমস্যা বাড়তে পারে। ভিটামিন বি-১২ শরীরে মেলাটোনিন হরমোন তৈরিতে সাহায্য করে, যা ঘুমের সময়সূচি নিয়ন্ত্রণে রাখে। এই ভিটামিনের ঘাটতি হলে মেলাটোনিন কম উৎপন্ন হয় এবং ঘুম ভেঙে যায় বা ঘুম আসতে দেরি হয়।
ভিটামিন বি-৬ নিউরোট্রান্সমিটার তৈরিতে সহায়তা করে, যা ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেরোটোনিন ও মেলাটোনিন হরমোন উৎপাদনে ভূমিকা রাখে। অন্যদিকে, ভিটামিন ডি সরাসরি মস্তিষ্কের ঘুম নিয়ন্ত্রণকারী অংশের সঙ্গে সম্পর্কিত। ফলে এর ঘাটতি হলে স্বাভাবিক ঘুম ব্যাহত হতে পাএই ভিটামিন ঘাটতি পূরণে নিয়মিত খাবারে রাখতে হবে মাছ, মাংস, ডিম, দুধ, দইয়ের মতো খাবার। বিশেষ করে সূর্যালোকে জন্মানো মাশরুম ভিটামিন ডি-এর অন্যতম ভালো উৎস। সুষম খাদ্যাভ্যাস ও পুষ্টিকর খাবার গ্রহণ অনিদ্রা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে ঘুমের সমস্যা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।রে।

Post a Comment